মনোজ সেন দীর্ঘ ছেচল্লিশ বছর ধরে লেখালেখির সঙ্গে যুক্ত থাকলেও লিখেছেন মাত্র ষাটের কাছাকাছি গল্প ও উপন্যাস। কিন্তু লেখনীর গুণে তাঁর সৃষ্টি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। সুপরিচিত বিভিন্ন পত্রপত্রিকা, যেমন 'রোমাঞ্চ', 'নবকল্লোল', 'শুকতারা', 'সাপ্তাহিক বর্তমান'-এর পাশাপাশি তাঁর কাহিনি স্থান পেয়েছে 'সানডে সাসপেন্স'-এর মতো জনপ্রিয় বেতারনাট্যেও। লেখকের নির্বাচিত পঁচিশটি কাহিনিকে পাঁচটি পৃথক অধ্যায়ে ভাগ করা হয়েছে এই সংকলনে। এখানে যেমন রয়েছে হারিয়ে যাওয়া দিনের গল্প তেমনি রয়েছে ভৌতিক, গোয়েন্দা কাহিনি, জীবন থেকে নেওয়া সত্য ঘটনাবলি, ইত্যাদি।
Customers' review
Reviews
Be the first to review ""