যে প্রাতিষ্ঠানিকতা আমাদের সবকিছুকে চালায়, বাদল সরকার সেই প্রাতিষ্ঠানিকতাকে অস্বীকার করেছিলেন। সাতের দশকে মঞ্চ ছেড়ে চলে এলেন 'অঙ্গনে'- নাটক অভিনয় হতে শুরু করল দর্শকদের মধ্যে। যা আদতে একটি প্রতিষ্ঠান বিরোধী প্রক্রিয়া। আবার প্রতিষ্ঠান ভাঙার জন্যেও যে আয়োজন, সেটাও একটা প্রতিষ্ঠান হয়ে যায়। এই 'প্রতিষ্ঠান ভাঙার প্রাতিষ্ঠানিকতা'-কেও বাদল সরকার দেখতে পেয়েছিলেন।