প্রকৃত শিশুনাট্য নির্ভর করে অন্তর্গত সৃষ্টির উপর, বহিঃস্থ উপাদান-সমাবেশের উপর নয়। সে ব্যাপারে আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে যদি আমরা শিশুদের সাহায্য করি, তবে যেটা প্রয়োজনীয় শুধু সেইটে ব্যবহার করবার ক্ষেত্রে তাদের রুচি উন্নত হয়ে ওঠে। অতিরিক্ত বোঝা না-চাপালে তাদের প্রবণতা হবে কার্যত ততটাই নেওয়া, যতটা তাদের দরকার নয়, তার বেশি নয়। এটা জীবনের যথার্থ প্রস্তুতিও।