x

Welcome Guest

Login or Register
0 0
Card image cap
1
2
3
4
5
6
7

Banglar Baul O Baul Gan

Author - Upendranath Bhattacharjee

₹1200 ₹1200

Description

Author : Upendranath Bhattacharjee

Publisher : Orient Book Company

Language : Bengali

Binding : HARDBOUND

Page Number : 1159

ISBN : 9789381200286

Prices are subjected to change. We will inform you in such cases
Our Shipping Charges
  • Features
  • Reviews(0)
বাউলতত্ত্ব ও বাউল-গান সম্বন্ধে সহস্রাধিক পৃষ্ঠাব্যাপী এই বিপুলায়তন গ্রন্থ রচনার মূলে আমার জীবনের সুদীর্ঘকালের অক্লান্ত ও নিরবচ্ছিন্ন কর্ম-সাধনা নিহিত। যাঁহারা বাংলার পল্লীতে বাস করিয়াছেন এবং পল্লীর অন্তরের সঙ্গে পরিচিত, তাঁহারা জানেন যে, পল্লীর জীবন-প্রবাহে বাউল বৈষ্ণব-বৈষ্ণবী ও ফকিরদের একটা ক্ষীণ ধারা আসিয়া মিশিয়াছে। সকাল বেলায় প্রায়ই পল্লীর বাড়ী বাড়ী ইহাদের আবির্ভাব ঘটে-হাতে একতারা, কখনো বা কোমরে ডুগি বাঁধা, কখনো কাঁধে ঝুলানো 'শুবগুবি' বা কখনো কখনো বগলে সারিন্দা বা বেহালা-তারপর ভক্তিমূলক গান, দেবতত্ত্বের গান বা রাধা-কৃষ্ণ বা গৌর-লীলার গান-কখনো বা বিনা গানে কেবল ভিক্ষার জন্য আবির্ভাব, তারপর গৃহস্থের সঙ্গে দুই-একটা ব্যক্তিগত সুখ-দুঃখের কথা, ভিক্ষা-গ্রহণ ও অন্তর্ধান। ইহা পল্লী-জীবনে একটা দৈনন্দিন ঘটনা। এই ভিক্ষাজীবী সম্প্রদায় যেন পল্লীর বৃহৎ অঙ্গের সঙ্গে অতি ক্ষুদ্র প্রত্যঙ্গরূপে আবদ্ধ নগণ্য ও অপ্রয়োজনীয় হইলেও অত্যাজ্য। মধ্যবঙ্গে, বিশেষ করিয়া কুষ্টিয়া-অঞ্চলে এক সময়ে এই বাউল বৈষ্ণব-বৈষ্ণবী ও ফকিরের সংখ্যা ছিল অনেক বেশি। প্রায় প্রতি গ্রামেই ছিল ইহাদের বাস-পল্লী-জীবনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইহারা ছিল জড়িত। এই মধ্যবঙ্গের আম-কাঁঠালের বাগান-ঘেরা, বাঁশঝাড়ের ছায়ায় ঢাকা এক পল্লীতে কাটিয়াছে আমার শৈশব, কৈশোর ও প্রথম যৌবন। প্রায় প্রতিদিনই বৈষ্ণব ভিখারী ও ফকিরদের মুখে শুনিয়াছি কতো গান-লালনের সেই বিখ্যাত পদগুলি-"আমি একদিনও না দেখিলাম তারে, আমার বাড়ীর কাছে আরশীনগর, এক পড়শী বসত করে" বা "কথা কয় রে, দেখা দেয় না" অথবা "খাঁচার ভিতর অচিন পাখী কমনে আসে যায়" ইত্যাদি। এই গায়কদের আবেগময় একটানা সুর আমার কিশোর-মনে একটা জাদুর স্পর্শ দিত-একটা অনির্বচনীয় রহস্যময় ভাবলোক সৃষ্টি করিত। এইভাবে প্রথম যৌবন হইতেই বাউল-গানের প্রতি আমি বিশেষভাবে আকৃষ্ট হই।

Customers' review

5 Star
0%
50
4 Star
0%
50
3 Star
0%
50
2 Star
0%
50
1 Star
0%
50

Reviews

Be the first to review ""