x

Welcome Guest

Login or Register
0 2
Card image cap
1
2

Breaking News+

Author - Rhitobrata Bhattyacharya

₹130 ₹144

10% off

Description

Author : Rhitobrata Bhattyacharya

Publisher : Biva Publication

Language : Bengali

Binding : PAPERBACK

Page Number : 160

ISBN : 9788193185896

Prices are subjected to change. We will inform you in such cases
Our Shipping Charges
  • Features
  • Reviews(0)
ব্রেকিং নিউজ নেতাজি অন্তর্ধান রহস্যের নতুন কোনো মোড় নয়। রাজ্য রাজনীতির নতুন কোনো সমীকরণও নয়। লিওনেল মেসি কলকাতার কোনো ক্লাবে সই করছেন না। সালমা হায়েকের গলাও বাংলায় ভাব করছেন না টেলিভিশনের অভিনেত্রী। টিআরপি তোলার কোনো ব্রেকিং নিউজ নয়। এক রিপোটার্স প্যাডের বই হয়ে ওঠার কাহিনি। রিপোর্টারের কাছে প্রেমিকার চিঠির থেকেও ব্যক্তিগত তার রিপোটার্স প্যাড। সেই প্যাডের রিপোর্টের খবর হয়ে ওঠা, খবর না হওয়া, প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় তথ্যের রসদেই তৈরি এই কাহিনি। এক সময় ধ্রুবতারা দেখে দিকনির্ণয় করতেন নাবিকেরা। আর নাবিকের কাছে নিজেকে সমর্পণ করে অথৈ সাগরে কূলের সন্ধানে বসে থাকতেন যাত্রীরা। বোকা বাক্সর হাত ধরে দুনিয়া এখন বেডরুমে। নাবিকের ভূমিকায় সাংবাদিকেরা। দেশ আর দশের ভবিষ্যৎ, হাতে বুম নিয়ে তাঁরা পৌঁছে দিচ্ছেন সাধারণ মানুষের কাছে। পৌঁছে যাচ্ছেন মানুষের দরবারে। মাঝদরিয়ায় নাবিক যেমন বুঝে নেন ঝড়ের পূর্বাভাস, সাংবাদিক ঋতৃণও তা-ই বুঝে নিতে চেয়েছিল। ঠিক যেভাবে সে বুঝে ফেলত আসন্ন রাজনৈতিক সমীকরণ অথবা যুদ্ধ-পরিস্থিতি। কিন্তু মনের জানালায় খবর? তাও কি সে টের পেয়েছিল একই রকম মুনশিয়ানায়? দশটা-পাঁচটার চাকরি না করে সংবাদকেই নিজের জীবনযাপন বানিয়ে ফেলেছিল ঋতৃণ। মাঝরাত্তির অথবা গ্রীষ্মের প্রবল উত্তাপ- সংবাদের খিদে তাড়িয়ে নিয়ে বেড়িয়েছে তাকে। কিন্তু যে-খবর পৌঁছয় না আর-সবার কাছে, সাংবাদিকের সেই মনের জানলার খবরও অক্ষরবন্দি হয়েছে এই বইয়ে। সংবাদমাধ্যমের গভীরের সংবাদ থেকে সাংবাদিকের একান্ত ব্যক্তিগত খবর। যার প্রতিটি পলে-অনুপলে ছড়িয়ে আছে, জড়িয়ে আছে রোমাঞ্চ।

Customers' review

5 Star
0%
50
4 Star
0%
50
3 Star
0%
50
2 Star
0%
50
1 Star
0%
50

Reviews

Be the first to review ""