কল্পনাপ্রবণ কৃষ্ণেন্দু ইউনিভারসিটিতে পৌঁছেও তার জীবনের 'আধা ইচ্ছার সংকট' কাটিয়ে উঠতে পারে না। বান্ধবী নন্দিনীকে জেদ করে ভালবাসতে গিয়ে সে আশ্রয় নেয় ফ্যানটাসির। প্রতিদিন নন্দিনী পালটে যেতে শুরু করে নতুন নতুন ইচ্ছের শরীরে। নিজেকে ঘিরে নানান অতৃপ্তি ও কাকাদাদুর মরণোত্তর শরীরদানের ইচ্ছেপত্রকে বাস্তবে পরিণত করতে না পারার ব্যর্থতা ভুলতে নন্দিনী তার কাছে হয়ে ওঠে এক কল্পতরু। কিন্তু ছায়ার শরীর নিয়ে এই ভয়ানক খেলা প্রাথমিক সাফল্য এনে দিলেও সেই সফলতার গর্ভেই ছিল প্রতারণার বীজ। 'মায়াকাচ' উপন্যাসে ভালবাসা যেন গভীর চোখ দিয়ে দেখে নিতে চায় বিচিত্র জীবনকেই।
Customers' review
Reviews
Be the first to review ""