x

Welcome Guest

Login or Register
1 0
Card image cap

Bhelkunmama Returns

Author - Sourav Mukhopadhayay

₹250

Description

Author : Sourav Mukhopadhayay

Publisher : Boibondhu Publications

Language : Bengali

Binding : HARDBOUND

Page Number : 134

ISBN : 9788196016753

Prices are subjected to change. We will inform you in such cases
Our Shipping Charges
  • Features
  • Reviews(0)
ছোটোদের জন্য লিখতে শুরু করেছিলাম একটু দেরিতেই, ২০০৬ সালে। সেই প্রথম গল্পের মূল চরিত্র, লেখক ঘটিরাম গুপ্তকে নিয়ে পরবর্তীকালে আস্ত একটি সিরিজ লেখা হয়ে যায়। আবার ঠিক পরের বছর, অর্থাৎ ২০০৭-এই, উদ্ভট আবিষ্কারক ভেলকুনমামা নামক চরিত্রটি তৈরি হয় পাক্ষিক 'আনন্দমেলা'র একটি গল্পে- ক্রমশ তিনিও সিরিজের অন্তর্ভুক্ত হয়ে পড়েন দ্রুতই। আমার এতদিনের লেখালিখিতে মোটের ওপর এই দুজনই সিরিজ-ক্যারেকটার হয়েছেন। ভেলকুনমামা শুধু গল্পে সীমাবদ্ধ নেই, দুটো উপন্যাসও তাঁকে নিয়ে লেখা হয়ে গেল। ভেলকুনমামা চরিত্রটিতে, অনেকেই বলেন, প্রোফেসর শঙ্কুর হালকা ছায়া আছে, হয়তো রেবন্ত গোস্বামীর সৃষ্ট বিজ্ঞানী সাত্যকি সোম, কেউ বলেন ঈষৎ ঘনাদারও। তিনি একাধারে ইনভেন্টর এবং গুল-গল্পবিদ, তাঁর তিন খুদে বন্ধু-সহচর তাঁর অনেক আবিষ্কারের গল্পকেই অবিশ্বাসের চোখে দেখে। বস্তুতই তাঁর নিজের বাখান-করা অনেক অত্যাশ্চর্য যন্ত্র বা অত্যদ্ভুত বস্তুর প্রকৃত কার্যকারিতা নিয়ে শেষ পর্যন্ত এমন সংশয় হয় যে, মামা সত্য বলছেন না গুল দিচ্ছেন (দিলেও তা কত শতাংশ) সেটা ঠাহর করা টিকলু-পল্টু-শতদলের পক্ষে তো বটেই, পাঠকদের পক্ষেও বেশ চাপের হয়ে ওঠে।

Customers' review

5 Star
0%
50
4 Star
0%
50
3 Star
0%
50
2 Star
0%
50
1 Star
0%
50

Reviews

Be the first to review ""