x

Welcome Guest

Login or Register
0 0
Card image cap

Alohan - Ekti Rupkathar Janmo

Author - Ronin

₹149 ₹166

10% off

Description

Author : Ronin

Publisher : Biva Publication

Language : Bengali

Binding : PAPERBACK

Page Number : 160

ISBN : 9789386548078

Prices are subjected to change. We will inform you in such cases
Our Shipping Charges
  • Features
  • Reviews(0)
কাগজ-কলমের ঘর্ষণে আমার কাহিনির চরিত্ররা প্রাণ পায়। আমারই কল্পনায় তাদের অস্তিত্ব, আমার লেখনীর খোঁচায় তাদের জন্ম, আমার সাজানো শব্দে তাদের ভাষা। সেই সব চরিত্ররা প্রথমে চোখ মেলে, ধীতে ধীরে উঠে বসে, পা বাড়ায়, তারপর একটু একটু করে গতি সঞ্চয় করে চলার পথে। তাদের হাত ধরেই গল্পকাহিনি ছুট দেয় অজানার উদ্দেশে, হাওয়ার উজান ডানায় ধরে। আমিও চলি তাদের সঙ্গে, তাদের গল্পের সঙ্গী হয়ে। অজানাকে জানি, অধরাকে ধরি, অতল সমুদ্রে ডুবে যেতে যেতে পাই তলের সন্ধান। বেঁচে থাকি তাদের গল্পের অংশ হয়ে, তাদেরই হাসি-কান্নার ভাগিদার হয়ে। তারপর একসময় গল্প শেষ হয়, শব্দের পথ ধরে চরিত্ররা সবাই পৌঁছে যায় তাদের গন্তব্যে। 'এবার তবে আসি?'- তারা বলে। হারিয়ে যায় তারা পথের বাঁকে। আমি হাত তুলে বিদায় জানাই তাদের, একা দাঁড়িয়ে থাকি শূন্য বুকে। এখনও আমার হৃদয়ে জেগে আছে ফেলে আসা যাত্রাপথের স্মৃতিগুলো। কখন যেন আবার হাতে কলম তুলে নিই আমি, আবার বসে পড়ি শব্দের খেলাঘর গড়তে। নিজের অজান্তেই আবার জেগে ওঠে অন্য সব চরিত্ররা, জন্ম নেয় অন্য কোনো কাহিনি, শুরু হয় নতুন কোনো এক অভিযান। হাত বাড়াই নিজের তৈরি চরিত্রগুলোর দিকে, 'আমায় সঙ্গে নেবে তো?' আমি প্রশ্ন করি। তাদের সঙ্গেই আবার পথে নেমে পড়ি, হারিয়ে যাই আবার, খুঁজে পাই নিজেকে।

Customers' review

5 Star
0%
50
4 Star
0%
50
3 Star
0%
50
2 Star
0%
50
1 Star
0%
50

Reviews

Be the first to review ""