ক্ষিতীশবংশাবলি রচয়িতা স্বর্গীয় দেওয়ান কার্তিকেয়চন্দ্র রায়ের জীবনচরিতের কিয়দংশ মাত্র স্বর্গীয় বিদ্যাসাগর মহাশয়ের দৌহিত্র অশেষ প্রীতিভাজন শ্রীমান সুরেশচন্দ্র সমাজপতি কর্তৃক সুসম্পাদিত 'সাহিত্য' মাসিক পত্রিকায় প্রকাশিত হইয়াছিল। এই জীবনচরিত, বিশিষ্ট ব্যক্তির চরিত্র, চিন্তা এবং কার্যাবলী সংশ্লিষ্ট হইলেও, ইহাতে বঙ্গের পঁচাত্তর বৎসর ব্যাপী সামাজিক ইতিহাস প্রতিফলিত। যখন এই জীবনচরিত 'সাহিত্যে' প্রকাশিত হয়, তখন অনেকে ইহা আগ্রহ ও ঔৎসুক্যের সহিত পাঠ করেন এবং সংবাদপত্রাদিতেও বিশিষ্টরূপে উল্লিখিত হয়। ১৮৯৭ সালের ২৬শে মে তারিখে 'ইন্ডিয়ান মিররে' এবং ১৩০৩ সালে বৈশাখের 'সাহিত্যে' এই আত্ম-জীবনচরিত সম্বন্ধে যে মন্তব্য প্রকাশিত হয় তাহা নিম্নে উদ্ধৃত হইল।-
The bulk of the Falgoon Number of the journal (Sahitya) is taken up by the autobiography of late Babu Karticayachandra Roy. Dewan of the Nuidea Raj. This is a very interesting contribution in as much as it presents a graphic account of the men and manners of a nearly bygone age.'
Indian Mirror.
'নদীয়া জেলার অন্তর্গত কৃষ্ণনগরের সুপ্রসিদ্ধ অধিবাসী নবদ্বীপ রাজবংশের দেওয়ান স্বর্গীয় কার্তিকেয়চন্দ্র রায় মহাশয় প্রায় পঁচাত্তর বৎসর পূর্বে জন্মগ্রহণ করিয়াছিলেন। দেওয়ানজী নিজগুণে অনেকের শ্রদ্ধা ও প্রীতির পাত্র ছিলেন, তাঁহার স্বলিখিত জীবনচরিত যে তদীয় বান্ধবগণের চিত্ত আকর্ষণ করিবে সে বিষয়ে সন্দেহ নাই। কিন্তু এই স্বরচিত জীবনচরিতের আরও একটি আকর্ষণ আছে। ইহাতে গত পঁচাত্তর বৎসরের বঙ্গের সামাজিক অবস্থার একটি সুন্দর চিত্র দেখিতে পাওয়া যায়। নবদ্বীপ রাজবংশের সহিত দেওয়ানজী মহাশয়ের বংশানুক্রমিক সম্বন্ধ; সুতরাং তাঁহার জীবনকাহিনীর সহিত নবদ্বীপ রাজবংশের ইতিবৃত্তও স্বভাবতঃ আসিয়া পড়িয়াছে। আত্মজীবনচরিতের এদেশে সম্পূর্ণ অপ্রতুল। স্বর্গীয় বিদ্যাসাগরের অসম্পূর্ণ আত্মজীবনচরিত ভিন্ন এ বিষয়ে এখনও আর কিছু প্রকাশিত হয় নাই। যে দেশে জীবনচরিত লিখিবার প্রথাই নূতন তথায় পঁচাত্তর বৎসর পূর্ব্বে
Customers' review
Reviews
Be the first to review ""