x

Welcome Guest

Login or Register
0 0
Card image cap

Omiyokaay

Author - Anindita Mandal

₹300

Description

Author : Anindita Mandal

Publisher : Khowabnama

Language : Bengali

Binding : PAPERBACK

Page Number : 229

ISBN : 9789394957572

Prices are subjected to change. We will inform you in such cases
Our Shipping Charges
  • Features
  • Reviews(0)
চৈতন্য চরিতকাররা সযত্নে তাঁর প্রতি যে দেবত্ব আরোপ করেছেন তা অতীব স্বাভা-বিক। তাঁর পার্ষদ-ভক্তকূল সেটি করবেন এ তো স্বাভাবিক কথাই। দেবত্ব টুকু বাদ দিলে যে মানুষটি রইলেন চৈতন্য চরিতকারেদের পরবর্তী চৈতন্য গবেষকরা তাঁর হদিশ করলেন? কড় গোনা জনা কয়েক মানুষ বাদ দিলে উত্তর হল- না। এই জনা কয়েক মানুষে চাপা পড়ে গেলেন তাঁর দেবমহিমায়। কখনও বা অর্থ, ক্ষমতা এবং প্রবল প্রতিপত্তির কাছে। আরও আধুনিক সময়ে বাজারে এল এক নতুন বিষয়-চৈতন্য মৃত্যু রহস্য। তা নিয়ে রাশি রাশি যে বইপত্র তা অধিকাংশই বড়ই বিরক্তিকর, ক্লান্তিকর এবং একঘেয়ে। চৈতন্যের মতো এক যুগপুরুষ, যাঁর জীবনের প্রতিটি ক্ষণ, প্রতিটি পল চর্চার বিষয় সেখানে কেবলমাত্র মৃত্যু-মুহূর্ত নিয়ে এত কৌতূহল কেন? রহস্যের গন্ধ বলে? আর তাঁর জীবনের যে অসীম ব্যাপ্তি, তাঁর উঠে আসা, তাঁর ভেসে যাওয়া, তাঁর যে দ্রোহ, তাঁর তৈরি সমাজ, তাঁর ভাবনা, তাঁর যে বিপুল কর্মযজ্ঞ, সর্বোপরি তিনি- তাঁর খোঁজ করল কে? কজন? অনিন্দিতা মণ্ডলের অমিয়কায় তাঁকে নিয়ে হয়ত বিরাট কোনও তাত্ত্বিক প্রবন্ধের বই নয়। কিন্তু অমিয়কায় সেই তাঁর খোঁজ। এক অনন্ত জীবনের খোঁজ।

Customers' review

5 Star
0%
50
4 Star
0%
50
3 Star
0%
50
2 Star
0%
50
1 Star
0%
50

Reviews

Be the first to review ""