প্রিয় পাঠক, আপনি একবার আপনার সামাজিক-ভূগোলের দিকে ফিরে তাকান এবং দেখুন, আন্তর্জাতিক প্রচার মাধ্যমের সাম্প্রতিকতম তথ্য অনুযায়ী আজ, আমাদের উন্নততম পৃথিবীর দুই হাজার বাইশ সালের নভেম্বরেই, প্রতিদিন ১৯,৭০০ (উনিশ হাজার সাতশো) জন মানুষ অনাহারে মরতে বাধ্য হচ্ছো তথ্যটি অন্যভাবে অনুবাদ করে বলা যায়, প্রত্যেক দিন প্রতি ৪ (চার) সেকেন্ডে একজন মানুষ খেতে না পেয়ে মরছে।
এবার যদি আরো একটু ঘুরে তাকাতে পারেন তাহলে দেখবেন, দুই হাজার বাইশ সালের নভেম্বর মাসেরই সর্বশেষ রিপোর্ট বলছে, আমাদের এই অতিরিক্ত উন্নত বিশ্বের বহু সংখ্যক কোটিপতিদের অন্যতম, এলন মাস্ক নামের মাত্র একজন ব্যক্তির সম্পত্তির পরিমাণ প্রায় ২০ (কুড়ি) লক্ষ কোটি টাকা!
না, আর তথ্য নয় সত্য নয় এবার একটা সামান্য ভবিষদ্বাণী- যতকাল পৃথিবীতে এমন ভয়াবহ বৈষম্য টিকে থাকবে ততকাল 'অধিবাস্তব স্বীকারোক্তি' টিকে থাকবে!
Customers' review
Reviews
Be the first to review ""