'আমি ময়রা ভোলা, হরুর চেলা বাগবাজারে রই'-এ পংক্তি আম-বাঙালির কাছে পরিচিত হলেও, চেলা ভোলার মতো গুরু হরুকে আমরা ততটা চিনি না। সে বিস্মৃতি ঘোচাতে নবীন প্রকাশক খোয়াবনামার উদ্যোগ- হরুকে ফিরে দেখা হোক তাঁর সামগ্রিকতায়। কবিওয়ালা বা কবিয়ালরা দেশজ সংস্কৃতি থেকে কথা ও সুর নিয়ে দীর্ঘ এক শতক অন্তত মাতিয়ে রেখেছিল বাঙালি সংস্কৃতির অঙ্গন। হরু ঠাকুরের জনপ্রিয়তা নবকৃষ্ণদেবের অঙ্গন পেরিয়ে রবীন্দ্রনাথের প্রপিতামহ রামলোচন পর্যন্ত। অথচ রামলোচনের শ'খানেক বছর পরে তাঁরই উত্তরপুরুষ রবীন্দ্রনাথ 'কবি সংগী'ত নিয়ে কেন অনুকূল মত প্রকাশ করতে পারলেন না, কেন্দ্র থেকে বহু দূরে লালন হাসনদের গানে এই নব্য সংস্কৃতির রঙ লেগেছিল কি না, মাত্র শ'খানেক বছরের মধ্যেই কবিয়ালরা সংস্কৃতির মূল ধারাটি থেকে ক্রমে বিস্মৃত হয়ে গেল কেন- নতুন শতাব্দী, সহস্রাব্দ যখন প্রাপ্ত বয়স্ক হল, তখন তা একবার প্রসঙ্গক্রমে ফিরে দেখা যেতে পারে।
Customers' review
Reviews
Be the first to review ""