মাঠের আর খানিকটা বাকি থাকতে একটা খসখসে আওয়াজ যেন কানে এল আবদুলের। এতক্ষণ ধরে রাতের যেসব শব্দ তার কানে আসছিল, সেগুলো সে চেনে। কিন্তু এই খসখসে শব্দটা তার সম্পূর্ণ অপরিচিত। দাঁড়িয়ে পড়ল আবদুল। চারপাশে তাকিয়ে শব্দটা কোত্থেকে আসছে তা ঠাহর করার চেষ্টা করল সে।
প্রথমে না বুঝলেও পরের বার শব্দটা কানে যেতেই আবদুল বুঝতে পারল তার পেছন থেকেই আসছে শব্দটা। প্রথমেই তার ভেতরে যে আতঙ্ক বাসা বাঁধল তা হচ্ছে কোনও ধরনের হিংস্র বন্যপ্রাণীর ভয়। এই অঞ্চলে বাঘ আছে বলে শোনা যায়। সে কখনও দেখেনি। তবে আগের পরিচয় না থাকলে বাঘে তাকে ছেড়ে দেবে এই আশা সে করে না।
পেছনের দিকে তাকিয়ে কোনও ধরনের নড়াচড়া দেখতে পেল না সে। কিন্তু অন্ধকারের ভেতর থেকে একটা ভয়ানক ডাক সে শুনতে পেল স্পষ্ট।
'আবদুল,
Customers' review
Reviews
Be the first to review ""