কিন্তু ঈশ্বরের খেলা বোঝা ভার। যে কাজকে এই সৈনিকেরা কোনও কাজ বলেই মনে করেনি, তারা ব্যস্ত হয়েছে কাজ বাদ দিয়ে রাধার শরীরের স্পর্শ উপভোগে, তাদের সামনেই এসে পড়ল এক ভয়াল বাধা। এই জঙ্গলে তার চেয়ে ভয়ংকর জন্তু আর নেই।
যে সৈনিক রাধাকে কাঁধে তুলে নিয়েছিল, ছুটে আসা তিরটা তার গলাটা একেবারে এফোঁড় ওফোঁড় করে দিল। প্রাণ বেরিয়ে যাবার সময় মানুষ যে অমানুষিক যন্ত্রণা ভোগ করে, তাতে মৃত্যু চিৎকার বেরিয়ে আসা স্বাভাবিক। সেই হিসেবে এই সৈনিককে বেশ ভাগ্যবান বলতে হবে। তিরটা তার গলায় এমনভাবে বিঁধেছে, তাতে সে মৃত্যু যন্ত্রণা ঠিকমতো অনুভব করার সুযোগ পেল না। কোনওরকম চিৎকার
না করেই সে ঢলে পড়ল, প্রাণ হারিয়েছে সঙ্গে সঙ্গে। নিখুঁত লক্ষ্যভেদ হয়েছে।
Customers' review
Reviews
Be the first to review ""