পৃথিবীর অন্যতম প্রাচীন এপিক, মহাভারত। এই মহাসৌধের অলিন্দে অলিন্দে ধূসর, সূক্ষ্ম কিন্তু সম্ভাবনায় পূর্ণগর্ভ সহস্র ইঙ্গিত ছড়ানো।
আদিপর্বের এক পরিচিত আখ্যান ও চেনা কিছু চরিত্রকে নতুন ভাবনায় উদ্ভাসিত করেছেন সৌরভমুখোপাধ্যায় তাঁর 'প্রথম প্রবাহ' উপন্যাসে, দিয়েছেন নিজস্ব কল্পনা ও যুক্তির মিশ্রণে এক অপূর্ব নির্মাণ। গতিময় যাত্রা, করুণ-গম্ভীর-শৃঙ্গার রসের সুচারু মেলবন্ধন, জীবন্ত চরিত্রায়ণ ও ধ্রুপদী ভাষার সাবলীল প্রয়োগ উপন্যাসটিকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। কথক ব্যাসদেব ও অনুলেখক গণপতির ভূমিকা ব্রেন্টীয় নাটকের স্মৃতি উসকে দেয় অনিবার্যভাবে। মহাকাব্য-রসিক পাঠকের কাছে এই উপন্যাস এক অভিনব নিবেদন নিয়ে এসেছিল বাংলা সাহিত্যের অঙ্গনে। তারপর নানা ঘটনাবর্ত পেরিয়ে প্রবল আলোচিত, প্রশংসিত ও বিতর্কিত এই গ্রন্থ এবার মিত্র ও ঘোষ পাবলিশার্স থেকে নব কলেবরে আত্মপ্রকাশ করল।
Customers' review
Reviews
Be the first to review ""