এ-বই শুধু আত্মজীবনী নয়। একালের অন্যতম শ্রেষ্ঠ এক কবির আপনকথা অবশ্যই। তার সঙ্গে সঙ্গে সমকালীন সমাজের এক চলমান ছবি। কবি এখানে ফুটিয়ে তুলেছেন তাঁর ফেলে আসা পারিবারিক ও সামাজিক জীবনের এক নিপুণ আলোকচিত্র। দক্ষ শিল্পীর মুনশিয়ানায় বুনেছেন জীবনস্মৃতির কথকতা। যা আমাদের হাতছানি দেয়। বড়ো উতলা করে তোলে।
লেখক দীর্ঘ জীবনে দেখা নানা ঘটনা বলে চলেছেন। যা সত্যি হলেও গল্পের মতো। সেই পুরনো কলকাতা, তার মানুষজন, তাদের নানা কর্মকাণ্ড আমাদের মোহিত করে রাখে। আমরা আক্রান্ত হই এক পরম রমণীয় নস্ট্যালজিয়ায়।
যে জীবনবিন্যাসকে আমরা হারিয়ে ফেলেছি, নীরবিন্দু তারই এক হারানো অ্যালবাম। লেখক সেই অ্যালবামের ধূসর পৃষ্ঠাগুলো উল্টে চলেছেন আমাদের সামনে। দেখিয়ে দিচ্ছেন সেই দিনগুলোকে, যাদের আর কোনওদিন ফিরে পাওয়া যাবে না।
Customers' review
Reviews
Be the first to review ""