'যুক্তবঙ্গের স্মৃতি' গ্রন্থটিতে ভারতবর্ষের স্বাধীনতার পূর্বাভাষ। দেশভাগ ও প্রদেশভাগ এবং গণ্ডিত স্বাধীনতার কথা। গ্রন্থটি লেখকের এক পর্বের আত্মজীবনী নয়, এবং জীবনস্মৃতিমূলক। ভারতে ব্রিটিশ রাজের শেষ তিন দশকের ঘনিষ্ঠ কাহিনি। ভেতর থেকে জানা বৃত্তান্ত। যে কাহিনি একই সঙ্গে ঐতিহাসিক, সামাজিক ও প্রশাসনিক অভিনিবেশ দাবি করে।
পাঠক 'যুক্তবঙ্গের স্মৃতি' গ্রন্থটিকে আই.সি.এস, জীবন যৌবন ও ক্রান্তদর্শী গ্রন্থের প্রাসঙ্গিক অংশের সঙ্গে মিলিয়েও পড়তে পারেন।
'মুক্তবঙ্গের স্মৃতি' গ্রন্থটি লেখকের মুক্তবঙ্গ ভ্রমণের অভিজ্ঞতা, তার সঙ্গে বাংলাদেশ- সংক্রান্ত আরও কয়েকটি প্রবন্ধ, তার সঙ্গে হিন্দু-মুসলমান সম্পর্কে কিছু লেখা, তার সঙ্গে স্বাধীন ভারতের সম্পর্কে আরও কিছু লেখা, ইত্যাদি ইত্যাদির এক সম্মিলিত সংকলন।
লেখক প্রতিজ্ঞা করেছিলেন যতদিন না মুজিব হত্যার বিচার হচ্ছে ও মুজিবের স্মৃতিসৌধ নির্মিত হচ্ছে ততদিন তিনি আর বাংলাদেশে যাবেন না। একুশ বছর পরে বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসায় যখন বঙ্গবন্ধু পুনর্জীবন হয় ও ঢাকা থেকে খবর পাওয়া যায় যে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের প্রস্তুতি চলছে তাঁর স্মৃতিরক্ষার আয়োজন হচ্ছে তখন ১৯৯৬ সনে বাংলাদেশের বিজয় দিবসের রজতজয়ন্তীতে যোগ দিতে লেখক ফের ঢাকায় যান। গ্রন্থনামের মূল প্রবন্ধটি সেই ভ্রমণেরই এক মনোজ্ঞ বিবরণ।
Customers' review
Reviews
Be the first to review ""