গোয়েন্দা রহস্য কাহিনির আবেদন এমনই যা পৃথিবীর সব দেশের সব বয়সের মানুষকে যেন আকর্ষণ করে। বাংলা সাহিত্যে গোয়েন্দা গল্পের সংকলন অপ্রতুল না হলেও এই সংকলন বিষয়ভাবনায় স্বতন্ত্র ও অভিনব। বরেণ্য সাহিত্যিকদের দুষ্প্রাপ্য অচেনা গল্পের পাশাপাশি
এই সময়ের লেখকদের অগ্রন্থিত ও নতুন গল্প এবং অতি সাম্প্রতিক নবীনতর কথাকারদের এই সংকলনের জন্যই লেখা নতুন গোয়েন্দা কাহিনি একইসঙ্গে দুই মলাটের মধ্যে এনে 'বৈচিত্র্যময় সদা পরিবর্তনশীল' ধারাবাহিকতার রূপটি তুলে ধরে তৈরি হয়েছে এই সুনির্বাচিত গোয়েন্দা রহস্য গল্পসম্ভার। সংকলনকালে যথাসাধ্য চেষ্টা হয়েছে বাংলা গোয়েন্দা রহস্য গল্পের সব কটি দিক ছুঁয়ে যাবার। বাংলা গোয়েন্দা গল্পের একশো পঁচিশ বছর বর্ষপূর্তিতে পাঠক পাঠিকার কাছে এ এক 'মহাভোজের আমন্ত্রণ।' প্রিয়নাথ মুখোপাধ্যায়, বাঁকাউল্লা, দীনেন্দ্রকুমার রায়, হেমেন্দ্রকুমার রায়, প্রমথনাথ বিশী, প্রেমেন্দ্র মিত্র, হরিনারায়ণ চট্টোপাধ্যায় প্রমুখ থেকে শুরু হয়ে অসিত মৈত্র, গোবিন্দলাল মুখোপাধ্যায়,
শ্রীধর সেনাপতি প্রভৃতি 'বাঁক ছুয়ে' সৈয়দ মুস্তাফা সিরাজ, নারায়ণ সান্যাল, প্রফুল্ল রায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুচিত্রা ভট্টাচার্য, অনীশ দেব প্রমুখ হয়ে জয়ন্ত দে, রাজেশ বসু, শাশ্বতী নন্দী, অনন্যা দাশ- এক কথায় এই বই প্রবীণ-নবীনের বৈচিত্রময়, সমৃদ্ধ ও ব্যাপক সমাহার।
Customers' review
Reviews
Be the first to review ""