সময়ের কাঁটা টিকটিক করে এগোচ্ছে আর প্রতিমুহূর্তে ধেয়ে আসছে মহাপ্রলয়ের শেষ ঘণ্টা। কী অবলম্বন করে এই নরকসম শীতল অন্ধকার মহাবিপর্যয়ের সঙ্গে পাল্লা দেবে হামাগুড়ি ছাড়িয়ে কেবল হাঁটতে-শেখা মানবসভ্যতা? যেখানে সময় নিজেই হচ্ছে প্রতিদ্বন্দ্বী, সেখানে সময়কে অতিক্রম করে কীভাবে শেষরক্ষা হবে মানুষের? তবে কি আড়াই যুগের ভেতর নিশ্চিহ্ন হয়ে যাবে মহাবিশ্বের বিস্ময়; দুর্লভ এই সৃষ্টি? আড়াই যুগ! নাকি এরও আগে নিজেরাই নিজেদের ধ্বংস করে দেবে মানুষ? তারা পারবে কি স্বার্থপরতা, লোভ, ঘৃণার চক্রব্যূহ থেকে বের হয়ে; রাজনীতির ঘোরপ্যাঁচ উপেক্ষা করে সর্ব-একক হিসাবে কার্যসিদ্ধি করতে? এমনি এক টানটান উত্তেজনা আর শ্বাসরুদ্ধকর রোমাঞ্চ নিয়ে এই কল্পবিজ্ঞান কাহিনি 'লোলার জগৎ'।
Customers' review
Reviews
Be the first to review ""