১৯৩৯ সালের ১০ ডিসেম্বর নানকিং পাহাড়ে হারিয়ে গিয়েছিল দশ হাজার চিনা সৈন্য। ১৭১১ সালে অদৃশ্য হয়েছিল চার হাজার স্প্যানিশ যোদ্ধার বাহিনী। সমুদ্রের মাঝে জীববিজ্ঞানীদের ধাঁধায় ফেলে হঠাৎ কীভাবে প্রাণীশূন্য হয়ে যায় শয়ে শয়ে বর্গমাইল সমুদ্রতল? হিমালয়ের কোলে প্রকৃতির মুকুটের মুক্তোর মতো সুন্দর স্নিগ্ধ শহর শিবালয়ে রাতারাতি শহরের সমস্ত জনপ্রাণীর অন্তর্ধান কি এই একই সূত্রে গাঁথা? এ কি কোনও অজানা বিষাক্ত গ্যাসের আক্রমণ? শহরের আনাচ-কানাচ থেকে কেন ভেসে আসছে মুমূর্ষু মানুষের আতঙ্কিত আর্তনাদ?
এই কাহিনি দম বন্ধ করা রোমাঞ্চের ও কল্পবিজ্ঞানের। বাংলা কল্পবিজ্ঞানের প্রবাদপুরুষ শ্রী অদ্রীশ বর্ধনের কালোত্তীর্ণ সৃষ্টি 'আদিম আতঙ্ক'। যৌথ পরিবেশনায় ফ্যানট্যাস্টিক ও কল্পবিশ্ব পাবলিকেশনস।
Customers' review
Reviews
Be the first to review ""