সাগরিকা'র প্রথম ভাগ গ্রন্থাকারে প্রকাশিত হইল। ১৩৩৫ সালের বৈশাখ মাস হইতে চৈত্র মাস পর্যন্ত ইহা 'শিশুসাথী'তে প্রকাশিত হইয়াছিল। ১৩৩৬ সালের বৈশাখ হইতে ইহার দ্বিতীয় ভাগ প্রকাশিত হইতেছে। বিখ্যাত ফরাসী ঔপন্যাসিক জুল্ ভ্যার্ণের 'Vingt Mille Lieues sous les mers' নামক প্রসিদ্ধ মূল ফরাসী পুস্তক হইতে এই গ্রন্থের আখ্যানভাগ লওয়া হইয়াছে। এই গ্রন্থখানি ১৮৭০ খৃষ্টাব্দে প্রথম প্রকাশিত হয়। ইহার পূর্ব্বে আরও কতকগুলি গ্রন্থ রচনা করিয়া তিনি প্রসিদ্ধ হইয়াছিলেন। ইঁহার সমস্ত বইগুলিই চমৎকার।
এই গ্রন্থের আখ্যানভাগ ফরাসীপুস্তক হইতে গৃহীত হইলেও আমি ইহার মধ্যে অন্যান্য পুস্তক হইতে কিশোরবয়স্ক বালকদের উপযোগী নানা তত্ত্ব সংগ্রহ করিয়া এই পুস্তকে সন্নিবেশিত করিয়াছি। Sharpএর 'Wonders of the Bird World', Pycraftএর 'A History of Birds', Sir John Murrayএর 'The Depths of the Ocean', Hicksonএর 'Story of Life in the Seas', Thomsonএর "The Outlines of Science', Harmsworthএর 'Popular Science' প্রভৃতি পুস্তক হইতে অনেক ভৌগোলিক বৃত্তান্ত ও অন্যান্য প্রয়োজনীয় তত্ত্ব যতদূর সম্ভব সহজভাবে এই পুস্তকে লিপিবদ্ধ করিয়াছি। Charles Darwinএর 'The Voyage of the Beagle' একখানি অমূল্য পুস্তক। এই পুস্তকের মধ্যে ছেলেদের জানিবার ও শিখিবার মত যে কত প্রয়োজনীয় কথা আছে তাহা বলিতে পারা যায় না। উপন্যাস অপেক্ষাও এই পুস্তকখানি মনোরম। এই গ্রন্থখানি হইতেও অনেক তথ্য গ্রহণ করিয়াছি,-যথা 'সাগরিকা' দ্বিতীয় ভাগের Tierra del Fuego দ্বীপের বর্ণনা। কয়েকটি ছবি দিয়া এই বইখানিকে অধিকতর উপযোগী করিতে চেষ্টা করা হইয়াছে।
Customers' review
Reviews
Be the first to review ""