বিংশ শতাব্দীর শুরুর দশক। শার্লক হোমসের জনপ্রিয়তা তুঙ্গে। এই সময় বিশ্বখ্যাত স্কারলেট পিম্পারনেল চরিত্রের স্রষ্টা ব্যারনেস এমা অকজি রচনা করলেন এক মহিলা গোয়েন্দাকে। নাম লেডি মলি রবার্টসন কার্ক। তাঁর কল্পনার গোয়েন্দা কাজ করেন স্কটল্যান্ড ইয়ার্ডে। অবশ্য তখনও বাস্তবের স্কটল্যান্ড ইয়ার্ডে নারীদের গোয়েন্দা হিসেবে যোগ দিতে দেরি আছে।
১৯১০ সালে প্রকাশিত 'লেডি মলি অব স্কটল্যান্ড ইয়ার্ড' তুমুল জনপ্রিয় হল। এক বছরে শেষ হল তিনটি সংস্করণ। বিশ্বখ্যাত গোয়েন্দাদের সঙ্গে একাসনে বসেছিল মিস মার্পেলের এই পূর্বসূরির নাম। তাঁকে নিয়ে মোট বারোটি কাহিনি রচনা করেছিলেন ব্যারনেস অকজি। প্রায় সব ক-টি গল্পেই প্রধান চরিত্রগুলি নারী। সেগুলির পাতায় পাতায় ফেলে-আসা দিনের সুবাস। এখনও এই বই বিশ্ব জুড়ে পাঠকদের ভালোবাসা পায়।
বাংলা ভাষার এর আগে কখনও বইটির অনুবাদ করা হয়নি। মন্তাজের পক্ষ থেকে বাংলা ভাষার পাঠকদের হাতে তুলে দেওয়া হল স্কটল্যান্ড ইয়ার্ডের লেডি মলির কাহিনি। আশা করি, লেডি মলিকে তাঁরা আপন করে নেবেন।
Customers' review
Reviews
Be the first to review ""