যামিনী থিয়েটার ভেঙে মল হবে আর এদিকে লাইটম্যান পরিতোষের মাথায় তার ছোটবেলার পোষা মেনি সুমির ভূতের ফ্যাঁস-ফ্যাঁস। হলের মালিক পারঙ্গম পালিতের বড় ছেলে রমেনের পড়াশোনা হাতের বাইরে চলে যাওয়ায় সেও চিরতরে ঘরের বাইরে, খোঁজ-খবর নেই: আর মেজ ছেলে পরাশর নেশার চোরাস্রোতে এলিয়ে-বেলিয়ে তফাতে যেতে যেতে জলের ট্যাঙ্কির লাগোয়া গুমটিতে স্থানু।
সাম
আরও যারা যারা যামিনী থিয়েটারকে ঘিরে বিভিন্ন বলয়ে চর্কিপাক খাচ্ছিল তারা সকলেই গৃহস্থগীতির বশীকরণে কীভাবে বশবাসী হয় সেই নিয়েই এক জমাটি উপন্যাস গৃহস্থগীতি; তবু যারা ফেরার তাদের না ফেরাতেই যেন আবহমান গৃহস্থদশার আরও বেশি বেশি করে গান হয়ে ওঠা, গতিময়ের গীতিময়ে অসদ বা সদগতি।
Customers' review
Reviews
Be the first to review ""