হালদার বাড়িতে রবিবার দুপুরে সিনেমা। দেখতে যায় পল্টন। বাচ্চা বয়সে অত কি মনে থাকে? খেলতে গিয়ে ঝগড়া করেছে মন্টুর সঙ্গে। ঘরে ঢুকতে দেয় না তাকে। পল্টন আর মন্টু পিঠোপিঠি। জানলার মোটা রড ধরে লাঞ্ছিত হতে থাকে সে। মোকে অনেক আগেই স্যাঁতসেঁতে মেঝেতে বসে পড়েছে। তার এ-বাড়িতে নিত্য যাতায়াত। পল্টন বায়না করে তার মোকে কা-র কাছে। কিন্তু মোকের কিছু করার নেই! বয়সে মন্টু তার থেকে অনেকটাই ছোটো হলেও-সে মালিক পক্ষ। মন্টুর কাছে কয়েকবার মিনতি করেও তল পায় না মোকে। অভিমানে বাড়ি ফিরে ঘুমোতে বলে পল্টনের। ঠিকনে দুপুরে মায়ের শাসন-পাশ কেটেছে পল্টন। সে কি বাড়ি যাবে? নাকি বেরিয়ে পড়বে খিড়কির দিকের পুকুর পাড়ে? শুকনো সজনে ফুলগুলো কি গেঞ্জির ওপরেই ঠায় পড়ে রইল?
Customers' review
Reviews
Be the first to review ""