প্রতিজ্ঞানের অনন্ত সম্ভাবনার প্রতি মান্যতাপ্রদর্শনের মাধ্যমে অবয়ব ধারণ করেছে 'নবারুণ ভট্টাচার্য: মনন ও দর্শন'। এই প্রবন্ধ সংকলনের উদ্দেশ্য হল নবারুণীয় সাহিত্যে প্রকট ও অপ্রকট, উচ্চারিত ও অনুচ্চারিত দর্শন ও তত্ত্বের যথাসম্ভব সুলুকসন্ধান, লেখক নবারুণের মন ও মননের প্রতি এক বীক্ষমাণ আয়না তুলে ধরা। বিশ্লেষণধর্মী এই প্রয়াসকে কেতাবি জ্ঞানচর্চার উপাধি প্রদান অসংগতই হবে। এ হল এক ক্রিটিকাল কমিউন যেখানে সমসময় এবং সহসময়ের বাইরে স্রষ্টার উত্তরকালের পাঠ-পাঠান্তর তুলে ধরার প্রয়াস রাখা হয়েছে। একেকজন লেখক শুধু তাঁর পাণ্ডিত্য দিয়ে নয় বরং তাঁর জীবনের অভিজ্ঞতা দিয়ে পুষ্ট করেছেন প্রবন্ধগুলিকে। নবারুণের আখ্যানগুলির মতোই এই বয়ান ভবিষ্যৎকামী। সেই ভবিষ্যৎকামিতার রেশ ধরেই, হয়তো বা, এই আকর গ্রন্থটি তার অতীত সংস্করণ অতিক্রম করে এক নব্য সংস্করণের মাধ্যমে নবপর্যায়ে ফিরে এল।
Customers' review
Reviews
Be the first to review ""