আমাদের সমাজের একটা বড় অংশ জুড়ে রয়েছেন প্রান্তিক মানুষেরা। তাঁদের জীবনযাত্রা, তাঁদের আশা আকাঙ্খা, যেন সমুদ্রে জেগে থাকা
একেকটা দ্বীপের মতো। হঠাৎ আমাদের চলার পথে আসে, ভাসে, আবার মিলিয়ে যায়। সোমনাথ, গতু, ছিদামের মতো মানুষদের জন্য কে কবে ভাবি? তেমনি আবার রেডলাইট এরিয়ার মিলাকে কোনদিন কি চিনতে চেষ্টা করি? জানতে চেষ্টা করি সে কীভাবে ময়না থেকে মিলা হয়ে গেলো? পলাশপুরে তার মায়ের কাছে টাকা পাঠানোর আন্তরিক ইচ্ছে এবং প্রচেষ্টা তাঁকে আমার কাছে মহিয়সী করে তোলে।
মধ্যবিত্ত জীবনের টানাপোড়েনের জ্বলন্ত উদাহরণ, উজান, সেমন্তী, অহনা, সবুজ এরা সবাই।
আবার নিশিকে দেখি, ও মানুষ থেকে রোবট এ পরিণত হয়েছে।
ওর কৈশোর চাপা পড়েছে প্রতিযোগিতার কালো আস্তরণের নিচে। একের সঙ্গে নিয়েই আমার লেখা। এরাই আমার জীবনের রং তুলি, ক্যানভাস।
Customers' review
Reviews
Be the first to review ""