x

Welcome Guest

Login or Register
0 0
Card image cap
1
2

Uponyas Sangraha

Author - Bikash Sarkar

₹450 ₹500

10% off

Description

Author : Bikash Sarkar

Publisher : Patrapath

Language : Bengali

Binding : HARDBOUND

Page Number : 408

ISBN : 9789394716025

Prices are subjected to change. We will inform you in such cases
Our Shipping Charges
  • Features
  • Reviews(0)
বিকাশ সরকারের একটি বহুপ্রশংসিত উপন্যাস অস্ত্র'। অসমে উদ্বাস্ত বাঙালির আগমন ও আত্মপ্রতিষ্ঠার যে সংগ্রাম, তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সুদীর্ঘ ও ঘটনাবহুল কমিউনিস্ট আন্দোলন, কিন্তু তার লিপিবদ্ধ ইতিহাস প্রায় বিরল। এই গবেষণামূলক উপন্যাসে বিকাশ সেই সংগ্রামেরই ইতিহাস লিপিবদ্ধ করেছেন কথাশিল্পের আদলে। সেই সঙ্গে এসেছে অসমিয়া-বাঙালি সম্প্রীতি ও সংঘাতের বিষয়ও। এই সংকলনে আমরা অন্তর্ভুক্ত করেছি সেই মহৎ উপন্যাসটিকে। এছাড়াও রয়েছে বহুচর্চিত উপন্যাস লেন্দু রায়ের জিজীবিষা সহ বিকাশের কিশোর বয়সে লেখা প্রথম উপন্যাস আগুনের সেক। দুটি উপন্যাসেরই বিষয় রাজনৈতিক হত্যা। এমন দুটি মানুষকে হত্যা করা হয়েছে যাঁরা মনে করতেন রাজনীতির মাধ্যমে সামাজিক অসাম্যের, অবিচারের, অত্যাচারের অবসান ঘটানো সম্ভব। দুই বোকা মানুষের নৃশংস দুই খুন ঘিরেই আবর্তিত হয়েছে দুটির কাহিনিভাগ, যার কেন্দ্রে রয়েছে এক হাভাতে খুনি আর এক তরুণ সাংবাদিক। বিকাশ যে রহস্যকাহিনি লিখতেও সিদ্ধহস্ত, তার প্রমাণস্বরূপ এই সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে 'ধাঁধাধন্দ উপন্যাসটিও। বাংলাসাহিত্যে মহিলা ডিটেকটিভ অঙ্গুলিমেয়, বিশ্বসাহিত্যেও একই ছবি, বিকাশসৃষ্ট বিপাশা বিশ্বাস তাদেরই একজন, যিনি পরতে পরতে রহস্যোদ্ধার করে পৌঁছেছেন এক চমকপ্রদ আবিষ্কারে। বিষয়বৈচিত্র্যে নানা স্বাদের চারটি উপন্যাসের এই সংকলন যে পাঠকবৃন্দের মনোগ্রাহী হবে, সে আশা আমাদের আছে।

Customers' review

5 Star
0%
50
4 Star
0%
50
3 Star
0%
50
2 Star
0%
50
1 Star
0%
50

Reviews

Be the first to review ""