x

Welcome Guest

Login or Register
0 0
Card image cap
1
2
3

Bangla Sahityer Rup-Riti O Shailee

Author - Biswajit Kundu, Dr. Amit Dey

₹135 ₹150

10% off

Description

Author : Biswajit Kundu, Dr. Amit Dey

Publisher : Gyandarpan

Language : Bengali

Binding : PAPERBACK

Page Number : 148

ISBN : 9788193205082

Prices are subjected to change. We will inform you in such cases
Our Shipping Charges
  • Features
  • Reviews(0)
জানি প্রয়োজনের জন্য এই আয়োজন। শুধুই সাহিত্যরস সৃজন এর উদ্দেশ্য না কোনভাবেই। তবু পাঠ্যপুস্তক রচনার মধ্য দিয়েই বাংলা গদ্যসাহিত্যর সূচনা-বিভূতিভূষণ, সুনীতিকুমার ও শ্রীকুমারবাবুও নেমেছেন এই কাজে। রবীন্দ্রনাথও। হ্যাঁ, বিশ্বকবির ছোঁয়ায় শিশুপাঠ্য সহজ পাঠও সাহিত্যের সরণীতে পৌঁছে যায় অনায়াসে। না, সে দাবি এককণাও নেই আমাদের। যোগ্যতাও নেই সেই নক্ষত্র সমাবেশে ঠাঁই পাবার। বাজারে অনেকগুলি এই রূপরীতির বই রয়েছে অবশ্যই। সেগুলি অতি উচ্ছ্বাস, বাড়িয়ে লেখা অথবা অতি পান্ডিত্যপূর্ণ। আমাদের লক্ষ্য ছাত্র-ছাত্রী ও চাকুরী-প্রার্থী। মূল বই যেমন Glossary of Literary Terms, সুকুমার বাবুর সাহিত্যের ইতিহাস, রবীন্দ্র রচনাবলী, অজিতবাবুর নাটকের ইতিহাস, শ্রীকুবারবাবু ক্ষেত্র গুপ্তদের উপন্যাস আলোচনার বস-আকর গ্রন্থ হিসেবে নিয়েছি এরকমই বিখ্যাত বইগুলি। লক্ষ্য রেখেছি তথ্যসমৃদ্ধ রচনার দিকে, সহজ সৃষ্টিশীল নান্দনিক রচনার দিকে। রূপরীতির আলোচনার বিষয়গুলি উৎস ও সৃষ্টির দিক দিয়ে মূলত পাশ্চাত্যের। সংস্কৃতের মধ্যেও প্রায়ই এসবের চর্চা চলেছিল সুপ্রাচীন সময় থেকেই। দুই সাহিত্যধারার টেমস-গঙ্গার জলরাশি পুষ্ট বাংলা সাহিত্যও ফলিয়েছে নবসৃষ্টির সোনার ফসল। তাই তিনটি সাহিত্যই আলোচনায় এসেছে সমান্তরালভাবে। তবে সংজ্ঞা, উদ্ধৃতির বাংলায় ভাবানুবাদ করেছি আমরা, উদাহরণও দিয়েছি বাংলা সাহিত্য থেকেই। চেয়েছি বই হোক সংক্ষিপ্ত ও সাহিত্যগুণসম্পন্ন। চলতি নোটস নয়-পড়েই বোঝা যাবে লেখার শৈলীতে অভিনবত্ব আনার চেষ্টা করেছি বারবার। তথ্য ও সাহিত্যরস-দুই বিপরীত মেরুকে মেলানোর প্রয়াসই করেছি আমরা। লক্ষ্য স্কুল সার্ভিস আর বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ও স্নাতক ছাত্র-ছাত্রী নিশ্চিতভাবেই। তবু সেটাই একমাত্র লক্ষ্য নয় আমাদের। একটু অন্যরকম সাহিত্য-স্বাদ দেওয়া, বিশ্বসাহিত্য-পাঠ-পিপাসা সৃষ্টিও অন্যতম উদ্দেশ্য। সাহায্য করেছে অনেকেই। লেখালেখির কাজে সুপ্রিয়া কুন্ডুর সহায়তা ভুলব না যেমন-তেমনি শচীন, শান্তনু, মিন্টু, চিন্টুর সাহায্যও সহচর্য মনে রাখার। আমাদের মা বাবার আশীর্বাদ ছাড়া এ ছিল একেবারেই অসম্ভব। জ্ঞান দর্পণের দীপঙ্করের কথাও না বললেই নয়। যে কোনো ধরনের পরামর্শ, বিশেষ করে পাঠক ও ছাত্রছাত্রীদের-পেলে ধন্য মনে করব আমরা।

Customers' review

5 Star
0%
50
4 Star
0%
50
3 Star
0%
50
2 Star
0%
50
1 Star
0%
50

Reviews

Be the first to review ""