মানুষেরা কোভিডের বিভীষিকার স্মৃতি ভুলতে না-পারলেও দুঃখগুলো একটু একটু করে সইয়ে নিয়েছে। ঠিক তখনই বিনা মেঘে বজ্রপাত- 'ফ্যান্টম শিখ'। এবার তার লক্ষ্য কলকাতা, কল্লোলিনী তিলোত্তমা। দিল্লি, কানপুর, বেঙ্গালুরুর পর এবার কলকাতার কেঁপে ওঠার পালা!
গ্যাংস্টার 'কাটার-মদন' এর পিছু করতে-করতে অধিরাজ আর টিম জড়িয়ে পড়ে এক নৃশংস মাস-মার্ডারে। এক বীভৎস দর্শন খুনি যাকে দেখে পোড় খাওয়া ক্রিমিনালরাও ভয়ে ভিরমি খায়।
জর্নেল সিং ভিন্দ্রাওয়ালে... খলিস্তানের দাবিতে পাঞ্জাবে রীতিমতো হিন্দুনিধন... ইন্দিরা গান্ধির হত্যা... সর্বোপরি '৮৪-এর দিল্লির 'শিখ ম্যাসাকার'...
আর এক ফ্র্যাঙ্কেনস্টাইন...
Customers' review
Reviews
Be the first to review ""