সমরেশ, ওরফে সমু হল ফেলে আসা নব্বই দশকের নায়ক। না, নায়কোচিত ব্যাপার-স্যাপার তার মধ্যে ছিল না, থাকার কথাও নয়।
যেটা ছিল তা হল সময়কে আঁকড়ে ধরে রাখার আকুতি।
চারপাশে জঙ্গল ঘেরা দ্বীপ সদৃশ ফরেস্ট অফিস, জঙ্গল, বন্য জীবজন্তু, ফরেস্ট ডিপার্টমেন্টের স্টাফ এবং নিকটবর্তী বর্ধমানের আদুরিয়া গ্রামকে নিয়ে গল্পের মহাভোজ। গল্পের মধ্যে গল্প, তার নানান চরিত্র, নানান রঙ। গল্পের মধ্যে জেগে ওঠে সময়ের ছবি। নব্বই দশকের ছবি। একজোড়া স্বপ্নালু চোখ সে সব কিছুর সাক্ষী।
উপন্যাসের দ্বিতীয় ভাগে পৌঁছে যাই দুর্গাপুর শিল্পাঞ্চলে। নব্বই দিশকের মাঝামাঝি। একটা একটা করে কারখানা বন্ধ হয়ে গিয়ে ভারতবর্ষের একদা গর্বের শিল্পাঞ্চল তখন ধুকছে। এই সময় বুনো গাছপালার গন্ধকে গায়ে মেখে সমরেশ দুর্গাপুরে পা রাখে। শহুরে যাঁতাকলে পিষ্ট হতে হতে বুঝে নেয় তাকে ঘিরে থাকা রক্তমাংস জীবনের সব হিসেব নিকেশ।
আসলে ফেলে আসা সময় কখনো অতীত হয় না, হতে পারে না। দশক বদলালেও কত কথা রয়ে যায়। বস্তুত, এই বইয়ের আয়নায় ধরা দিয়েছে পাল্টানো সময়পটে
মানুষের মনের বিচিত্র সব আলো-আঁধারি খেলা।
Customers' review
Reviews
Be the first to review ""