ভারত থেকে খালিস্তান আলাদা হওয়ার সম্ভাবনা কতটা? অনেকেই সম্ভবত একটি 'হ্যাঁ' খুঁজছেন! খালিস্তানের চাহিদা ভারতীয় শিখদের চেয়ে বিদেশি শিখদের বেশি।
দমদমি তাকশালের আকাশে-বাতাসে সারা দিনরাত ভাসে গুরুবাণী কীর্তন বা ভক্তিগীত। এখানে শিখ বাচ্চারা আসে ধর্মকর্ম শিখতে। অনেকটা রেসিডেনশিয়াল মাদ্রাসা বা মঠের মতো। সেখান থেকে উঠে এল জার্নেল সিংহ ভিন্দ্রানওয়ালে!
যে ভক্তি আন্দোলনে বাংলা পেয়েছিল চৈতন্যদেবকে, যিনি দিয়েছিলেন ভক্তি আর প্রেম দিয়ে মানুষের মন জেতার মন্ত্র-'হরে কৃষ্ণ', দেশের আর-এক প্রান্তে সেই ভক্তি আন্দোলনের ফলে জন্ম নেয় এক মিলিটারি জাতি; যাদের মূলমন্ত্র হল-গুরুবাণী, আর সেই বাণী শোনা গেল এক যোদ্ধার কণ্ঠে।
এইভাবেই শিখ সাম্রাজ্যের চিন্তাভাবনা এগোতে থাকে, যেখানে ধর্ম আর রাজনীতি এক প্ল্যাটফর্মে আসতে পারে।
১৬৯৯ সালে গুরু গোবিন্দ সিংহ যে খালসা সাজিয়েছিলেন, তার ভিত্তি ছিল ধর্মভিত্তিক রাজনৈতিক এলাকা নির্দিষ্ট করা। ধর্ম আর রাজনীতির এই কেমিস্ট্রি থেকে উদ্ভুত শিখ সাম্রাজ্যের স্বপ্ন এত সহজে আকালিদের মাথা থেকে নামানো যায়নি।
এখনও নামেনি।
Customers' review
Reviews
Be the first to review ""