'আগামী
কাল কী ঘটবে? এই প্রশ্নের থেকে বড় অনিশ্চয়তা পৃথিবীতে আর নেই। আর অনিশ্চয়তাই তো তৈরি করে রহস্য রোমাঞ্চের প্রথম সোপান...
ン বর্ণালী বিচ্ছুরণের মতো কল্পবিজ্ঞানে আছে অফুরন্ত রঙের অনন্ত সম্ভাবনা। ইনফিনিট পসিবিলিটিজ। বিশেষ করে আজকের সময়ে দাঁড়িয়ে বিজ্ঞানের খুঁটিনাটি মোবাইলের জানলা গলে আমাদের হাতের আঙুলে, পড়ার টেবলে, বালিশের পাশে, মানে যাকে বলে একেবারে ব্যক্তিগত পরিসরে এসে জুটেছে। তাকে আর ল্যাবরেটরির চৌহদ্দিতে বেঁধে রাখা যাচ্ছে না।
এই বইয়ের গল্পগুলো তাই সে অর্থে আগামী কালের রোজনামচা। তবে এসব ঘটনা যে এখনও ঘটেনি, কোনো মতেই ঘটতে পারে না, তা-ও খুব জোর দিয়ে বলতে পারা যাবে না। চেষ্টা করা হয়েছে মোটামুটি চলনসই পাল্লার একটা দূরবীন তৈরি করার, যে দেখবে ত্রিমাত্রিক দুনিয়ার পরপারে। ফোর্থ ডায়মেনশন বরাবর। পাঠক আসুন, দূরবীনে চোখ রেখে দেখুন, আপনাদের ছুঁয়ে যাক ওপারের দৃশ্যকল্প... 'আগামী কলিং'
Customers' review
Reviews
Be the first to review ""