....রাস্তার অবস্থা বিশেষ ভালো না। গাড়ির গতি তাই ধীর। একটু আগেই কালিঝোরা, তিস্তা ব্রিজ পেরিয়ে এসেছে। এরমধ্যে ওরা জেনে নিয়েছে তাদের অদ্ভুত এই সফরসঙ্গীর নাম তিমির নাথ। তিনি একজন পেশাদার লেখক। কি সব গল্প উপন্যাস লেখেন।
-এই লেখক জাতটাকে দু'চোখে একদম দেখতে পারিনে। সর্বক্ষণ এদের কাজ হলো গিয়ে গল্প, উপন্যাসের চরিত্র খোঁজা। তাই দেখেছো মাঝে মাঝে কেমন স্থিরভাবে আমাদের দিকে চেয়ে থাকে!
সুকান্তের কানে করাটা মিশিয়ে দেয় পম্পা।
-আমরা কত লাকি বলতো! একজন রাইটারের সঙ্গে পাহাড়ে চড়ছি!
-লাকি না ছাই! রাইটারদের অন্তর্ভেদী দৃষ্টির কথা জানো না তো! দেখবে তোমার আমার কথা দিব্যি অন্য নাম দিয়ে চালিয়ে কোনো গল্প ফেঁদে বসেছে। আরে ওই জন্যই তো কেমন কায়দা করে আমাদের সঙ্গে গ্যাংটক অব্দি জুড়ে গেল....
Customers' review
Reviews
Be the first to review ""