এ বই আদতে নোয়ার নৌকো; আমার এই ছোট্ট ঝুড়ি, এতে বাজপেয়ী আছেন, দেখে যান নিজের চোখে আদবানি কেমন আছেন। ব্যারিস্টার মানু আছেন আপন আইনি প্যাঁচ নিয়ে, অধ্যাপক প্রণববাবু খেলেন ঠান্ডা মাথা দিয়ে। আছেন টাটা, বিড়লা আছেন, বাজাজরাও আছেন সঙ্গে, সুরসম্রাট কিশোরদাদাও আছেন বটে এই রঙ্গে...
তবে জীবনী পাঠের আশায় কালানুক্রম ধরে ধরে এ বই পড়তে বসলে রস মিলবে না হয়তো-এই হয়তো জেএনইউ-তে সীতারাম ইয়েচুরি পুলিশ থেকে বাঁচতে পালাচ্ছেন, আবার তার পরের পর্বে কোথা থেকে জয়ললিতা চলে এলেন! এ বই আদতে ইন্দিরা ও সঞ্জয় গান্ধির চারপাশের বিবিধ ও বহুবর্ণী চরিত্রদের নিয়ে তৈরি করা এক আজব খিচুড়ি।
বর্ষাদিনের ছুটির দুপুরে অকুলীন খিচুড়ি অভিজাত রেস্তোরাঁর মোগলাই-চাইনিজকেও হারিয়ে দেয়, জানেন তো?
Customers' review
Reviews
Be the first to review ""