'মৃতকৈটভ' লিখেছিলাম এক বছর আগে। মৃতকৈটভ একটা কনসেপ্ট বা ধারণা যাকে আমি বাংলা সাহিত্যে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। বিগত এক বছরে পাঠকদের ভালোবাসা আমার ইচ্ছেকে মর্যাদা দিয়েছে। তাই স্বাভাবিকভাবেই এসেছে 'মৃতকৈটভ ২'।
বিভিন্ন ভাষার সাহিত্যে মাল্টিভার্সের ধারণা রয়েছে। কিন্তু আমাদের বাংলা ভাষায় সেই অর্থে সেটা নেই। তাই আমি চেয়েছিলাম আমাদের বাংলায় এরকম এক মাল্টিভার্সের ধারণার জন্ম দিতে যা আমাদের ভাষা, সংস্কৃতির একেবারে কাছাকাছি হবে। এই বাংলার মাটি থেকেই আমি তুলে নিতে চেয়েছিলাম এই কাহিনির কাঁচামাল। সায়েন্স ফিকশানের নামে অনেক সময়েই আমাদের পড়তে হয় বিদেশী গল্পের অনুবাদ বা অনুকরণ। তাই আমার চেষ্টা ছিল বিজ্ঞানকে যদি কোনোভাবে আমাদের পারিপার্শ্বিক উপাদানের সঙ্গে মিশিয়ে দিতে পারি। সঙ্গে বীভৎসরস আর মাইখোলজির উপাদান যেরকম থাকে, সেরকম রইল।
Customers' review
Reviews
Be the first to review ""