মঞ্জিল সেন একজন সুদক্ষ রসায়নবিদের মতোই তাঁর ভৌতিক বা অলৌকিক কাহিনির রসায়ন তৈরি করেন। যেখানে অদৃশ্য আত্মাদের উপস্থিতি পাঠকের অনুভবে আসার জন্য তৈরি হয়ে যায় উপযুক্ত পরিবেশ। কখনো-বা রহস্যময় কোনো বাড়িতে দুঃস্বপ্নের রাতের হাতছানিতে ঘোর লেগে যাওয়া মানুষ অনুভব করে অশরীরীদের অজ্ঞাত অস্তিত্ব।
কখনো-বা অশরীরী শরীরী হয়ে ওঠে, কখনো-বা যা দ্রবীভূত হয়ে ওঠে কোনো বস্তুর মাধ্যমে। ভাষার রোমাঞ্চ সৃষ্টি করে লেখক পাঠকদের গল্পের ভয়ের পরিবেশ ও চরিত্রদের সঙ্গে একাত্ম করে তোলেন।
'বুক ফার্ম' প্রকাশিত মঞ্জিল সেনের 'ভয় সমগ্র'র প্রথম ও দ্বিতীয় খণ্ডে যথাক্রমে পঁয়ত্রিশটি ও পঁচিশটি ভয়ের গল্প সংকলিত হয়েছে।
Customers' review
Reviews
Be the first to review ""