নতুন করে কিছু বলার নেই। এই বইটি চাণক্য সিরিজের দ্বিতীয় বই। গল্পের প্রেক্ষাপট ঐতিহাসিক ও লোককথাভিত্তিক হলেও কাহিনি সম্পূর্ণ কাল্পনিক। তবে এবার মূল কাহিনির সঙ্গে রাজনীতি জড়িয়ে আছে অনেক বেশিমাত্রায়। আশা রাখি, পাঠকরা চাণক্যর 'কৌটিল্য'-চিত চরিত্রের পরিচয় এই বইয়ের দুটি কাহিনিতেই পাবেন। তবে, বইয়ের রসাস্বাদন করতে হলে 'হত্যা-শাস্ত্র' আগে পড়া আবশ্যক। এবার বইতে একটি উপন্যাসিকা এবং একটি সম্পূর্ণ উপন্যাস আছে। পাঠকদের অনুরোধ তাঁরা বইয়ের ক্রম অনুযায়ীই দুটি কাহিনি পাঠ করবেন। ২০২১ সালের শুরুর দিকে আমি 'সোম-শাস্ত্র' লেখা শেষ করেছিলাম। এরপর এক বছরেরও বেশি সময় পর ২০২২ সালের শেষের দিকে শুরু করি 'শর-শাস্ত্র' এবং পরবর্তী ন-মাস আমি শুধুই এই উপন্যাস লিখেছি। চাণক্যকে ফিরিয়ে আনতে দেরি হওয়ার কারণ আশা রাখি পাঠক এই বই পাঠের সময়েই উপলব্ধি করতে পারবেন এবং এতদিন অপেক্ষা করানোর জন্যে লেখককে ক্ষমা করবেন। আসলে আমি দেখেছি চাণক্যর কাহিনি নিজে থেকেই আমাকে দিয়ে লিখিয়ে নেয় সঠিক সময় এলে। তার আগে বহু ভেবেও উপযুক্ত 'প্লট' মাথায় আসে না। তাই লেখার চেয়েও অনেক বেশি সময় ব্যয় হয় ভাবনায়।
Customers' review
Reviews
Be the first to review ""