প্রতিদিনের জীবনের কেবাঁকে যে সাধারণ আপাত নিরীহ নিতান্ত ছাপোষা মুখগুলো ছায়ার মতো হেঁটে-চলে বেড়ায়- তথাকথিত ভদ্র সমাজ যাদের দূর থেকে দেখে নিয়ে মেপে নিতে চায় নিজেদের মধ্যবিত্ত পুঁজির রসদ, সেই মানুষগুলো যদি একবার চোখে চোখ রেখে কাঁধ টান করে আমাদের সামনে এসে দাঁড়ায় তখন একটা শিরশিরে ভয়-কষ্ট-লজ্জা-যন্ত্রণা-অসহায়তা শিরদাঁড়া দিয়ে নেমে যেতে থাকে। শুভ্র সেটা জানেন তাঁর বহুবছরের সাংবাদিকতার অভিজ্ঞতার দৌলতেই। তাই খুব নির্মম আর বাস্তব সেই পৃথিবীটার দরজা এক ধাক্কায় খুলে আমাদের দাঁড় করিয়ে দেন এমন এক দেয়ালের সামনে, যার পুরোটাই আসলে একটা আয়না। বিস্কুটের বয়ামের দিকে সতর্ক দৃষ্টিতে এগোনো আরশোলার মতোই ওত পেতে থাকা সময় ও চরিত্র- নিখুঁত আঁকেন শুভ্র। আর মায়া, বড্ড মায়ার স্পর্শে তাদের বিপন্নতায় ছুঁয়ে দেন অনুভবের রঙিন স্বপ্ন। সম্পূর্ণ নিজস্ব এক গদ্যভাষা ও আঙ্গিকে এই সময়ের অন্তর্গত যাবতীয় ক্রাইসিস পরিমিত কথনে দু-মলাটের ভিতর ডানা মেলে।
Customers' review
Reviews
Be the first to review ""