এ হল ভদ্রজনের পৃথিবী, অনুমতি চাই, নাইলে নাই। কাউন্ট ড্রাকুলা ঘরে ঢুকবেন-ছলে, কৌশলে অনুমতির ব্যবস্থা করা, সে কী অজ্জোত রে বাবা। দাদা আমি দুঃস্থ, উপরন্তু অকুস্থলে ফোঁড়া, কা তব কান্তা।, কুতো মনুষ্য-তবে এ সমস্যা কি আর ব্যাকটেরিয়া, ভাইরাসের? সে আপনার ধারে কাছেই থাকে, চাই কী, বুকে, পেটে, প্রস্টেটে। কেউ নোটিশই করে না-আপনার ইমিউনিটি বিসর্জন গেলে তবে গিয়ে মাথা চাড়া-দু'বেলা হ্যাঁচ্ছো, মাথাব্যথা এবং ইয়ে-ইত্যাদি, প্রভৃতি...। আমি হলেম গিয়ে তদোগেন-২০ কোটি বাঙালির ভিড়ে ২০ পিস বই বিক্রি হয়, তদুপরি মঙ্গোলিয়ান, মানে রেয়ার ডিসিজ, উই রেয়ারেস্ট অফ রেয়ার, হুই যে ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়া-১-২ টো কেস পার লক্ষ পার বছর-উহা হইতেও রেয়ার। মহামান্য আদালত মৃত্যুদণ্ড-মৃত্যুদন্ড বলে হুমকি ছাড়লেও ঘাবড়ানোর ব্যাপার নেই-দুইঠো বৃষ্টিফোঁটার মধ্য দিয়ে ডজ ক'রে বেরিয়ে যাওয়া রে ব্রাদার। ফলে যে নিজের কথাই লিখব-সে কি আর আশ্চার্য্যর 'হাথ মে বিড়ি মুহ মে পান, হাম তো ঠহরে আহরিমান'। 'কাকু, আমি কী আর সজনীকান্ত।' সজনীকান্ত অতি প্রশান্ত তামুক সাজিয়া আনে-তামুকের ধোঁয়ায় রবি ঠাকুর কাত-শালে কো ঘুসনে নহী দে'না-ফরমান জারি।
Customers' review
Reviews
Be the first to review ""