"অ্যাঁ! বলছ কি?", মহারাজ তো শুনেই হাঁ। "আমার সমস্ত কাণ্ড কারখানা বই হয়ে বেরুচ্ছে?"
আমি বললাম, "হবে না, ছেনু মহারাজের এত রকম কান্ড কারখানা, সে এই ভুলভুলাইয়ায় চলে যাচ্ছে, তো ওই লাঠি খেলা দেখিয়ে আসছে, আবার পট করে কখন পক্ষীরাজের পিঠে চেপে শেয়ালদা ঘুরে আসছে, সেসব ঘটনা আর চেপে রাখলে চলবে, প্রজারা যে সেইসব গল্প শোনার জন্য ব্যাকুল।” তাও মহারাজের দাবি, "বইটায় ছবি টবি কিছু থাকবে তো, নাকি শুধুই লেখা? আমি বাবা ছবি ছাড়া বই মোটে পড়তে পারিনা! আর সঙ্গে কার কার গপ্পো থাকবে বইতে, ছোদ্দি, বদ্দি, বেনা সব্বাই থাকবে তো?" আমি সেই শুনে যেই ভুল করে বইটা ওঁকে দেখিয়ে ফেলে বলেছি, ছবি থাকবে না মানে, লেখকই তো বসে বসে রাত জেগে সব প্রচ্ছদ আর ছবি এঁকেছেন, অমনি মহারাজ ছোঁ মেরে বইটা নিয়ে তেতলায় হাওয়া।
Customers' review
Reviews
Be the first to review ""