গাজা দেখিনি। দেখেছি অধিকৃত প্যালেস্টাইন। প্যালেস্টাইন অথরিটির অধীনে ওয়েস্ট ব্যাঙ্ক। দুই দশকের মধ্যে দেখলাম বার্লিন ওয়ালকে হার মানানো ইজরায়েলি দেওয়াল, এ প্রান্ত থেকে ওপ্রান্তে। মনে হলো, এই দুই দশকের মধ্যে কি পিছিয়ে গেলাম পঞ্চাশ বছর? এককালে লোকাল বাসে যাওয়া যেত, এখন জেরুসালেম থেকে বেথলেহেম যেতে হয় এমনি দুর্ভেদ্য দেওয়ালে ঘেরা সরু সুড়ঙ্গের ভেতর দিয়ে, দু-বার পাসপোর্ট দেখাতে হয়। পুরোনো বার্লিনের ছবি! ১৯৭৯ সালে প্রথম দেখা পূর্ব বার্লিন আর পশ্চিম বার্লিন দিন-রাতের তফাত। পশ্চিমে জ্বলে নিওন বাতি, পূবে টিম টিম করে আলো, অর্ধেক রাস্তা অন্ধকার। জেরুসালেম থেকে একটা দেওয়াল পেরুলেই পিছনে ফেলে আসি আলো। ঈশ্বরের সন্তান যেখানে জন্ম নিয়েছিলেন, সেখানে আজ ভীষণ অন্ধকার। ঘর-বাড়ি-রাস্তা ঘাটের চেহারা-গাড়ির মডেল বদলে যায়। দারিদ্র্য দৃশ্যমান। সেখানকার খ্রিস্টান মানুষের আজ অধিকার নেই জেরুসালেমে প্রভুর সমাধিতে বন্দনা করার।
কতটা বিভক্ত এই দেশ? তেল আভিভহতে ডেড সি যাওয়ার মোটরওয়েতে বারবার চোখে পড়বে বড় অক্ষরে লেখা A BC: এটি কোনো বর্ণ পরিচয়ের পাঠশালা নয়। এই অক্ষর মালা নির্দেশ করে - কোন অঞ্চল কার তাঁবে।
Customers' review
Reviews
Be the first to review ""