66 মহারাষ্ট্র আর ছত্তিশগড়ের সীমান্তে আদিবাসী গ্রাম ঘাটচিরালি। ঘন জঙ্গলে ঢাকা পাহাড়ের পাথুরে কাঁধের পরে ছোট একটুখানি গ্রাম। আশেপাশের সব গ্রামগুলির মতো এটিও আদিবাসী অধ্যুষিত। সরকারি খাতায় অবশ্য লেখা মাওবাদী অধ্যুষিত। তার কারণটা অবশ্য খুব হাস্যকর। মাওবাদীদের নেতা বাসিয়ার আদি বাড়ি এই গ্রামে। তার জীবিত অথবা মৃত মাথার দাম পাঁচ লক্ষ টাকা ঘোষণা হবার পর থেকে বাসিয়া আজ দশ বছর হল ভিটেছাড়া। বুড়ি মা, চোখে দেখে না, একাই থাকে জঙ্গল হয়ে যাওয়া বাড়িটায়। পাড়া প্রতিবেশী দু-মুঠো দিলে খায়, নয় তো উপোস দেয় আর অনবরত গালাগাল দেয় পেটের ছেলেকে। ছেলে এমন হবে জানলে সে জন্মের পরই ওকে নুন মুখে পুরে মেরে ফেলত। এটা অবশ্য পুলিশের মার থেকে বাঁচবার জন্য বুড়ির একটা কৌশলও হতে পারে। আগে তো যখন তখন পুলিশ এসে পুছতাছ করত, বন্দুকের কুঁদো দিয়ে কাঁধে কোমরে মারত। খুনখুনে হয়ে যাবার পর পাছে বুড়ি আলটপকা মরে যায় সেই ভয়ে মার বন্ধ হয়েছে, কিন্তু বুড়ি জানে, তার কুঁড়ে ঘরটির ওপর সিআরপিএফ সারাক্ষণ নজর রাখে।
Customers' review
Reviews
Be the first to review ""