ধানবাদের পুরনো বাজার এলাকার টেম্পল রোডের হাড় বের করা সড়ক, নোংরা, ঘিঞ্জি, ঠাসাঠাসি দোকানপাট, যত্রতত্র ও-গোবর, পচা ফল ও আনাজপাতি, বাসি মাছ আর কাটা মোরগের ঠ্যাং-পাখনা
এসবের মাঝে একটি খাপরার চাল ছাওয়া
অন্ধকার ঘুপচি ঘরে মেঝেতে চাটাই পেতে
শুতেন তিন-তিন দফা বিধায়ক আর তিন
দফা সাংসদ হওয়া কমরেড এ কে রায়।
বাতি নেই, পাখা চলে না, বিজলির কোনো কানেকশানই নেই, এমন একটা ঘরে, দিনের পর দিন, প্রায় ৫০ বছর। লোকে বলত, পলিটিক্যাল সন্ত। আমি বলতাম-না, আদপেই মানুষটা ব-কলমে বেজায় ঢিট ও একনম্বরের টেটন। লোকটার ছুঁচ-সুতো বলতে কেউ কোথাও ছিল না। গোবরছড়া দিতে কেউ ছিল না। কিন্তু ওষুধ ছুঁড়ে দিতেন, ফল-দুধ ছুঁতেন না, সেবা-যতও নিতেন না। লোকটা 'পাইয়ে দেওয়া' রাজনীতি কোনো কালে বোঝেননি, তাই পরের দিকে আর ভোট পেতেন না।
কিন্তু, কেউ না জানুক, আমি জানি। কিছু জিনিশ যা কাছ থেকে দেখার নয়। দেখতে পাবার নয়। দেখা যায়ও না। যেমন সাহারা। যেমন আটলান্টিক। যেমন এভারেস্ট। যারা তাঁকে কাছ থেকে দেখেছে, তারা তাঁর কিছুই দেখেনি।
Customers' review
Reviews
Be the first to review ""