এমনিতে এই ঢপের লেখা কে কদ্দুর পড়বেন সন্দেহ আছে। তাই রিস্ক না নিয়ে, টিআরপি বাড়ানোর জন্য এক্কেবারে শুরুতেই বলে দেওয়া যাক, মোটে ২০১০ সালে জন্ম হলেও এই আধাখেঁচড়া কাহানিটি আদতে সেই মেগা উপন্যাসেরই সহোদর, যার নাম কারুবাসনা।
শুনে কাইন্ডলি আঁতকে উঠবেন না। বাইচান্স দু-পাতা পড়ে ফেললে লেখার ভঙ্গী নিয়ে হেলে-ধরতে-পারেনা জাতীয় ঠাট্টা-ইয়ার্কিও মারবেন না। মনে রাখবেন, মহাগুরু মার্কস বলে গেছেন, যে, ইতিহাস বিলক্ষণ পুনরাবৃত্ত হয়-- এবং প্রথম কেচ্ছাটি ট্র্যাজেডি হলে পরেরটি অতি অবশ্যই প্যারডি। তদুপরি, কেউটে ধরতে হলে আগে হেলে ধরে হাত পাকাতে হবে, স্টেজে উঠতে গেলে প্রথমে বড়দাকে নমো করতে হবে, বিস্মৃত হবেন না, এসব কথা হল যুক্তির কারাগার। আমরা-ওরা ফ্যাসিবাদ। ওসব আটভাট কথায় আমরা আর বিশ্বাস করিনা। এই বছরে আমাদের স্লোগান, হেলে থেকে কেউটে নয়, সীমিত ক্ষমতায়, জাস্ট ধরা যাক দু-একটা ইঁদুর এবার।
Customers' review
Reviews
Be the first to review ""