সদ্য একটা চড় মেরেছিলো বলে ডিভোস? যাঃ তাই আবার হয় নাকি? একটা চড়ের কথা মনে রাখলো, একশটা চুমুর কথা মনে রাখবে না? বদলটা বুঝি শুধু বহিরঙ্গেই হয়। মনোজগতে খুব সহজে গলে যায় কুড়ি পঁচিশ বছর আগের দেখা পৃথিবীও। বিশ্ববিদ্যালয় উত্তীর্ণ হওয়া মেধাবী ছাত্র অরুণাভ একাকিত্বের সঙ্গে লড়তে লড়তে একদিন আবিষ্কার করে হাওয়ারও একটা জীবন্ত সত্তা আছে, সে রীতিমতো সমান তালে টেবিল চাপড়ে হাত পা নেড়ে গল্প করে তার সঙ্গে।
এই অরুণাভ একদিন এও আবিষ্কার করে নারী পুরুষের অর্থহীন সীমারেখার মুখে কিভাবে প্রান্তিক হয়ে পড়ে মনুষ্য ভালোবাসা। যা প্রবাহিত হবার কথা নদীর মতো কুলুকুলু, তা স্বার্থ, ক্ষমতা, লালসার মতো নানা সামাজিক জটিল সম্পর্কের আবর্তে ক্রমশ জমে পাথর হয়ে যায়। যেমনটি তার পিসির হয়েছে।সমাজের নিষ্ঠুর আঘাত সে নিতে পারেনি। কিন্তু যে পিসি তার প্রাণ, তার কষ্ট অরুণাভসইবে কেমন করে!
পিসির জন্যে একটা ছেলে বানাবো আমি, ক্ষীরের পুতুল। হাত পা সব ক্ষীরের।
Customers' review
Reviews
Be the first to review ""