আমাকে দেখে ভাই আরো গম্ভীর মুখ করে পরিচয় করিয়ে দিল, "চোরকাকু, এই যে আমার দিদি, কুমুদিনী"।
কত শতক আগের এক শীতের কুয়াশাসকালে দুই ভাইবোন অবাক চোখে জীবনের প্রথম চোরকে দেখতে লাগল।
চোর বেজায় রোগা, তালপাতার সেপাই, সরু সরু হাতপা ল্যাগব্যাগ কচ্ছে, খোঁচা খোঁচা চুল। নোংরা গেঞ্জীর ওপর তেওয়ারীকাকুর একটা পুরনো পাটকিলে চাদর জড়ানো, খালি পা তাতে এত্ত বড় বড় নখ। একটা বহু পুরনো গামছা দিয়ে কেউ বোধহয় হাত বেঁধে দিয়েছিল, সেটি হাতে ঝুলে আছে। সামনে বড় পেতলের গেলাসে গরম চা, আর বাসী রুটি গরম করে ঘি মাখিয়ে দেওয়া হয়েছে, পাশে গুড়। দাশগুপ্ত পরিবার ছাড়া যে অদ্ভুত ব্রেকফাস্ট কেউ খায় কিনা সন্দেহ।
Customers' review
Reviews
Be the first to review ""