পূর্ব ইউরোপের ডায়রির প্রথম পর্বের মতই এই দ্বিতীয় পর্ব-ও শুধু সংগ্রাম-বঞ্চনা-ইম্পোজিশনের গল্প না অথবা ভেঙে-পড়া বাজারি অর্থনীতির তত্ত্বের হিতোপদেশ না। হীরেনবাবুর ডায়রির পাতায় পাতায় এর সাথেই উজ্জ্বল হয়ে আছে অবাক করা মানবিকতার গল্প, গলায় যে বস্ত্রখণ্ড ধারণ করে সকাল-বিকেল মিটিং করতে ছুটছে তাবত পৃথিবীর আধুনিক যন্ত্রমানব সেই ক্রাভাত বা টাইয়ের ইতিহাস, অথবা ইয়ুগোস্লাভিয়ার লুবলিয়ানস্কা ব্যাঙ্কের স্বর্ণকেশিনী তরুণী লিলিয়ানা নোভাকোভিচের গল্প- যার আকাঙ্ক্ষার প্রতিধুনি ভাষা পায় রবীন্দ্রনাথের কবিতায়-
'ইখ বিন উনরুহিগ, ইখ হাবে ডি জেনজুখট নাখ ডের ফেরনেন'
"আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী।"
Customers' review
Reviews
Be the first to review ""