গাছ কেটে ফেলা, জলের স্বার্থপর অপচয়, অসুস্থ বৃদ্ধ বাবা-মাকে চিকিৎসা না করিয়ে অবহেলায় ফেলে রাখা, শারীরিক মানসিক অক্ষমতার কারণে তাদের প্রহার করা, পশুপাখির প্রতি অকারণ নিষ্ঠুরতা-এই সবের মধ্যে আমার কোথায় একটা ভীষণ মিল চোখে পড়ে। যেন এইগুলির কার্যকারণ সম্পর্ক এক। একই মানসিকতা সবগুলি করতে প্ররোচনা দেয় যেন। সে মানসিকতা হতে পারে ব্যক্তিগত বা গোষ্ঠীবদ্ধ, রাজনৈতিক বা অরাজনৈতিক, বিশ্বজোড়া বা ঘরকুনো। শুধু ব্যক্তিগত লাভ ও লোভ সেখানে প্রধান চালিকা শক্তি। সেই লোভের কারণেই অপরিমেয় নিষ্ঠুরতা। কর্পোরেট বিপুল মুনাফার জন্য উজাড় করে দিচ্ছে গোটা পৃথিবী-জোড়া অরণ্য, জলের উৎস। ব্যক্তি মানুষ আর্থিক ভাবে সক্ষম হলেও হয়তো নার্সিংহোমের ঝামেলা থেকে বাঁচতে বা কখনও শুধুমাত্র একখানি ঘর ফাঁকা পাওয়া যাবে বলে ত্বরান্বিত করতে ত্বরান্বিত চাইছে বুড়ো মায়ের মৃত্যু।
Customers' review
Reviews
Be the first to review ""