নূরনবি হজরত বাঁকা শ্যামরায়।
কেউ যায় মথুরায় কেউ মদিনায়।।
মাতা খাদিজার শীলে রাধার প্রসাদে।
গরিবের বাসা ভরে আকাশের চাঁদে।।
বোরাকে বিহারী নবি বাঁশরিতে কালা।
আটঘরে খুলে যায় সাতখানি তালা।।
আল্লা ও আল্লার ভেদ ও অভেদ।
বদর যুদ্ধে দূর হোক নির্বেদ।।
ব্যথা উপশমে হোক প্রাণের আরাম।
কলেমায় পাওয়া যাবে প্রিয়তম নাম।।
নামের জপেও সেই প্রেমাবেগ ঝরে।
গোলোক অচলা হয় গোলকের ঘরে।।
রুহানি দ্বিবিধ পথ গীতা ও কোরানে।
একদিশে মিশে গেছে বাংলার গানে।।
Customers' review
Reviews
Be the first to review ""