চলচ্চিত্র নিয়ে আলোচনায় শৈল্পিক ধারার চলচ্চিত্র ও বাণিজ্যিক ধারার চলচ্চিত্রের বিভাজন বহুদিনের। শৈল্পিক চলচ্চিত্র ব্যবসা করতে চায় না ব্যাপারটা একেবারেই সেরকম নয়। আসলে ব্যবসা সব ধরনের চলচ্চিত্রই করতে চায়, কিন্তু বাণিজ্যিক ধারার চলচ্চিত্র হল ফর্মুলা-মাফিক নির্মিত একধরনের কমোডিটি যার সঙ্গে সিনেমা হলের পপকর্ন বা স্যান্ডউইচকে খুব একটা আলাদা করা যায় না। বাণিজ্যিক ধারার ছবি নিয়েও সিরিয়াস লেখালেখি সম্ভব।
সমাজ-মনস্তত্ত্বের মত জটিল বিষয়ও এমন কি সেই আলোচনার মূল হতে পারে। কিন্তু এই গ্রন্থে সেই ধারার ছবি নিয়ে আলোচনা করা হয় নি। একটি ছবি বাণিজ্য-সফল কিনা সেই ভিত্তিতে কোনো ছবিকে বা কোনো পরিচালককে এই গ্রন্থে বেছে নেওয়া হয় নি। বরং একটি ছবির মধ্যে চলচ্চিত্রের মাধ্যমগত শৈল্পিক গুণাবলীগুলি পরিস্ফুট হয়েছে কিনা তার ভিত্তিতে সেই ছবি নিয়ে বা সেই ছবির পরিচালকের কাজ নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। সে জন্যই রেনোয়া, আন্তনিওনি, বার্গম্যান, গদার, ওজু, সেলান, কিয়ারোস্তামি, সত্যজিৎ, মৃণাল ইত্যাদি পরিচালক ও তাঁদের ছবি নিয়ে আলোচনা করা হয়েছে। অতিমারির সময়কাল থেকে বিভিন্ন
ওয়েবজিনে প্রকাশিত মোট পনেরটি প্রবন্ধের সংকলন এই গ্রন্থ। সুধী পাঠকের কাছে হয়ত এইসব মহারথীদের নাম ও কাজ বহুল পরিচিত। তথাপি এই গ্রন্থ পাঠ করে যদি তাঁদের মধ্যে চলচ্চিত্র নিয়ে নবতর ভাবনার কিছুমাত্র সম্ভাবনা তৈরি হয় তাহলে সেটাই হবে এই গ্রন্থের সার্থকতা।
Customers' review
Reviews
Be the first to review ""